, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • রাজারহাটে জাতীয় সমবায় দিবসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান




রাজারহাটে জাতীয় সমবায় দিবসে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সম্মাননা প্রদান

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ১৮:১৮ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেযারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। উপজেলা সমবায় অফিসার মো: শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি ও সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক এস এ বাবলু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমবায়ী মো: রফিকুল ইসলাম। অন্যদের বক্তব্য রাখেন-সমবায়ী খোরশেদ আলম,আব্দুস ছালাম,মো: জাহেরুল হক,নজরুল ইসলাম,রাসেল,রিপা আক্তার প্রমূখ। সমবায়ে বিভিন্ন অবদান রাখায় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম এবং উপজেলা সমবায় অফিসার মো: শাহ আলম প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমবায়ী সাংবাদিক মো: রফিকুল ইসলামকে সম্মাননা তুলে দেন। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ১১টি সমবায় সমিতি লিমিটেডকে ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET