, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার বীজ প্রণোদনা প্রদান 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২০, ১৭:১৮ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৬ নভেম্বর সোমবার কৃষকদের মাঝে  বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা প্রদান করা হয় ।  এ উপলক্ষে উপজেলা চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । বিশেষ অতিথি  ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ও বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান , এছাড়া অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ।  অতিথীরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন ।  পরে কৃষকদের মাঝে মোট ৫২০০ জনকে ৩০ কেজি করে সার ও দুই কেজি করে ভুট্টা বীজ প্রণোদনা প্যাকেট ও ৬৫৫ জন কে পুনর্বাসন সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET