, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে গ্রাম-পুলিশদের মাঝে নতুন পোশাক ও বাইসাইকেল বিতরণ।




রাণীশংকৈলে গ্রাম-পুলিশদের মাঝে নতুন পোশাক ও বাইসাইকেল বিতরণ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৫, ০০:১৭ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম পুলিশদের মাঝে নতুন বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে । ১০ জুলাই বৃহস্পতিবার সকালে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে ৭৫ জন গ্রাম পুলিশকে এ সহযোগিতা করা হয়। অফিস সূত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন,
 ইউনিয়ন পরিষদের কার্যাবলী দ্রুত পালন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাজে তথ্য আদান-প্রদান সহ যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এখন থেকে তারা ইউনিয়ন পরিষদের সব ধরনের কাজের তথ্য বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছে দিতে পারবেন। নতুন পোশাক ও নতুন বাইসাইকেল পেয়ে ধন্যবাদ জানান গ্রাম পুলিশের সদস্যরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET