৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাণীশংকৈলে ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৫, ০৩:০৯ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই)। পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাব্বি হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি  কায়েশ ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রেজুয়ানুল হক রেজু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সুমন ইসলাম, দপ্তর সম্পাদক, ইমরান মাহমুদ ইমি, জেলা ছাত্রদল নেতা আবু সাঈদ, জাহিদ হাসান মিঠু ও রিপন ইসলাম বাবু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদল নেতা আওলাদ হোসেন, মোমিন হোসেন, মুক্তারুল ইসলাম মুক্তার ও আনসারুল ইসলাম আনসার, ছাত্রদল নেতা  মিঠু প্রমুখ।
এছাড়া বর্ধিত সভায় উপজেলা ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET