১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত।




রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৫, ২৩:০২ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ২৭ নভেম্বর আগামি ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে সভায়
সহকারী কমিশনার(ভূমি) মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগম ওই দিবস দু’টি পালনে সরকারি নির্দেশাবলী পড়ে শোনান।সরকারি নির্দেশনা ও বিগত বছরের কর্মসূচির উপর ভিত্তি করে আলোচনায় অংশ নেন- বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন,এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাসেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা আকতার স্নিগ্ধা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সফলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা নবাগত ইউএনওকে বিভিন্ন পরামর্শ দেন। ইউএনও পরামর্শসমূহ নোট করেন এবং দিবসদুটি যথাযথভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET