, , ,

শিরোনামঃ-




রানীশংকৈলে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২৫, ২৩:১৭ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈলে উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি অধিদপ্তরের পার্টনার ফ্রি স্কুলের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস সমাবেশ। উপজেলা কৃষক মিলনায়তনে এ আয়োজন করেন কৃষি অধিদপ্তর । রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে  কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন  সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।
এসময়  উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করার মাধ্যমে কৃষি অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছেন বলে জানান কৃষি অধিদপ্তর কর্মকর্তারা ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET