, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈল নেকমরদ ইউনিয়ন আ’লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত ।




রানীশংকৈল নেকমরদ ইউনিয়ন আ’লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২১, ০০:৪১ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রফিকুল ইসলাম সুজন-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার প্রচারনার অংশ হিসেবে ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নেকমরদ বঙ্গবন্ধু কলেজ মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান বাবুল। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা এমপি সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সদস্য সোহেল রানা, জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ কাদের, আ’লীগ সদস্য তারেক আজিজ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম, নৌকা মার্কার প্রার্থী ডাঃ হামিদুর রহমান প্রমূখ । এছাড়াও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার কোন বিকল্প নেই । নৌকার প্রার্থী ডাঃ হামিদুর রহমান বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি , আমার জীবন যৌবন সব দলের জন্য বিলিয়ে দিয়েছি , সেজন্য নেত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছে এ নৌকা আপনাদের সকলের তাই আপনাদের সকলের কাছে আমি নৌকা মার্কায় ভোট চাই ।
আমি নির্বাচিত হলে আপনাদের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো, নেকমরদ ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠন করবো ।সকল অসহায় গরীব মানুষের জন্য সেবা করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিয়াল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET