৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাবিতে বহ্নিশিখার উদ্যোগে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু




রাবিতে বহ্নিশিখার উদ্যোগে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২৫, ২০:৫৭ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন বহ্নিশিখা’র উদ্যোগে তৃতীয় বারের মতো আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সূচনা করা হয়।
আয়োজকরা জানান, নারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী সাত দিনব্যাপী চলবে এই কার্যক্রমে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা আত্মরক্ষার ব্যবহারিক কৌশল, ঝুঁকি চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক প্রতিরোধ সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET