লক্ষ্মমীপুরের রামগঞ্জে বৈদ্যুতকি শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে আয়ান নামের ৪ মাসের একটি শিশুর মৃত্যু ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার সময় পৌরসভার ৭নং নরিমপুর ওয়ার্ডের মধ্য টামটা গ্রামের ইয়াছিন মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান ওই বাড়ির দুলাল মেস্তুরী সন্তান। অগ্নিকান্ডে দুলাল মেস্তুরি, সহিদ উল্যাহ ও সিরাজ মিয়ার ঘর পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় , দুলাল মেস্তুরীর স্ত্রী পরানি বেগম দুপুরের খাবার শেষ ৪ মাসের শিশু আয়ানকে ঘুমে রেখে বাড়ির সামনে কাপড় ছোপড় আনতে যায়। ফিরে এসে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। লোকজন এসে নিজেরা বালতি ভরে পানি দিয়ে চেষ্টা করতে থাকে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরই মাঝে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুনের লেলিহান পাশ্ববর্তি সহিদ উল্যাহ, সিরাজ মিয়া ছড়িয়ে পড়ে এবং তাদের বসতঘরও পুড়ে যায়। পরে রামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং শিশু আয়ানের মৃত্যু দেহ উদ্ধার করে।শিশু আয়ানের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনার পর পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন প্রদানসহ অন্যান্য তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।









