২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন।




রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৪:২৫ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ এই প্রতিপাদ্যকে ব্যানারে ধারণ করে রামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এই উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি দুর্নীতি বিরোধী বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল সড়কেএসে মানববন্ধনে মিলিত হয় । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিশিষ্ট চক্ষু ডাক্তার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র‌্যালি ও মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান,থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোনাজের রশিদ , প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক,রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন শিপন, রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে বক্তরা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা গুলো জানান এবং সংহতি প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET