, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় দু’জনের জরিমানা




রামগঞ্জে কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় দু’জনের জরিমানা

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ১৯:১৮ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় সৌদি ও কাতার ফেরত দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহীম্যাজিষ্ট্র ও রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় অপর দুজনকে সতর্ক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ও ফতেহপুরের গ্রামের সৌদি ও কাতার ফেরৎ এই দুজনকে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফতেহপুর গ্রামের সৌদি আরব থেকে আসা আবু নোমান মোহাম্মদ মাসুম ও চন্ডীপুর ইমাম উদ্দিন মুন্সী বাড়ীর মোঃ লিটন। এছাড়াও সতর্ক করা দক্ষিন হাজিপুর গ্রামের মোঃ ইউসুফ ও জামালপুর বেপারী বাড়ীর মোঃ সেলিম সতর্ক করা সেলিম ২০ দিন ও মোঃ ইউসুফ ১মাস আগে প্রবাস থেকে দেশে এসেছেন।

রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, দক্ষিণ হাজিপুর, ফতেহপুর, জামালপুর, মধ্য চন্ডীপুর এলাকায় বিদেশ ফেরত ৪ ব্যক্তির বাড়িতে মনিটরিং এ যাওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাস ফেরত ব্যক্তি এবং তার পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা।কিন্তু এই চারজনের মধ্যে দুজনই ৩/৪ দিনের মাথায় বাজারে বা বাইরে চলে যায় তাই তাদের দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী দুইজনকেই ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে বিভিন্ন দেশ থেকে বিদেশফেরত ২১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও কেউ করোনায় আক্রান্ত হলে তাদের জন্য জেলা ও উপজেলা গুলোতে ১০০ শয্যার কোয়ারেন্টাইন হাসপাতাল প্রস্তুত রেখেছে জেলার স্বাস্থ্য বিভাগ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET