লক্ষ্মীপুরের রামগঞ্জে ৯নং ভোলাকোট ইউনিয়নে নারী ধর্ষণ নির্যাতন ও আইন শৃংখলা উন্নয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল মঙ্গলবার ১১টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানা ওসি (তদন্ত) জহির উদ্দিন৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামান পাটোয়ারী দুলাল, ইউপি সদস্যবৃন্দু, অত্র ইউনিয়নের বিভিন্নহাট বাজারের সভাপতি সাধারন সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ৷ সভায় চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরীসহ বক্তরা ইউনিয়নে বিভিন্ন স্পটে মাদক সেবন- ব্যবসা, নারী নির্যাতন, ধর্ষন ও চুরিসহ আইন শৃংখলার বিষয় বিস্তারিত তথ্য ও এলাকার অবস্থান সম্পর্কে তুলে ধরেন৷
পরে প্রধান অতিথি ওসি (তদন্ত) জহির উদ্দিন সকলের বক্তব্যের সন্তুষ্টি প্রকাশ ও সব সময়ের ন্যায় থানা পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন৷ পুলিশ জনগনের পাশে আছে এবং থাকবে বলেন জানান৷









