৭১তম বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে রামগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যেগে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে আলোচনার সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। র্যালি পূর্ববর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের মাঝে উপজেলা মানবাধিকার কমিশন রামগঞ্জ শাখার পক্ষ থেকে প্রচারাভিযান করা হয়। পরে রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে সংগঠনের সভাপতি আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন। রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় মানবাধিকার বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন জলা মানবাধিকার কমিশন রামগঞ্জ শাখার নির্বাহী কমিটির সভাপতি একেএম মঞ্জুরুল হক ফারুক, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।









