রামগঞ্জ যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয় । রাত ১২.১ মিনিটে রামগঞ্জ পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বিজয় স্তম্ভে ৩১বার তোপধ্ববনির মাধ্যদিয়ে দিবসের শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানগন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা বিজয় স্তম্ভে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করেন। এর পর সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও আধা সরকারি,স্বায়ত্বশাষিত,বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়। পরে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, রোভার, স্কাউটস, গার্লস-ইন স্কাউটস, কাব দল, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় জিয়া অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম রুহল আমিন,াথানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আবুল হোসেন সূফি,আবুল বাসার পাটওয়ারী, তোফায়েল আলম মনু, তোসাদ্দেক হোসেন মানিক মাল প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ৩০জন মুক্তিযোদ্ধাদের হাতে স্মাটকার্ড হস্তান্তর করেন ।








