১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামপালের ঐতিহ্যবাহী বাইনতলা চাকশ্রী নেছারিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা




রামপালের ঐতিহ্যবাহী বাইনতলা চাকশ্রী নেছারিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২৫, ২২:৩৯ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট রামপালের ঐতিহ্যবাহী বাইনতলা চাকশ্রী নেছারিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বাবর হাসান বাচ্চুকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টায় রামপাল উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মাদ্রাসা ও এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরফদার মোতালেব হোসেন, বাইনতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা লোকমান হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মল্লিক দেলোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, বাইনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ দিদার, রামপাল উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী মোফাজ্জল হোসাইন শেখ বাদল, মহিলা দল নেত্রী রোজিনা খাতুন, ইরানি খাতুন, বিএনপি নেতা সরদার আব্দুল কাদের, যুবনেতা শেখ রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ তরিকুল ইসলাম, শেখ জাকারিয়া, ছাত্রনেতা শেখ মেহেদী হাসান, মোহাম্মদ আলী হাওলাদার রিয়াদ প্রমূখ

রামপালের কৃতি সন্তান মোহাম্মদ বাবর হাসান বাচ্চুকে ঐতিহ্যবাহী বাইনতলা চাকশ্রী নেছারিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ বছর পর এই মাদ্রাসায় একজন সৎ ও যোগ্য সভাপতি পেয়েছে। যার হাত ধরে মাদ্রাসায় সরকারি বেসরকারিভাবে অনেক সহায়তা আনা সম্ভব। তিনি একজন বিচক্ষণ লোক। তার বলিষ্ঠ কর্মকাণ্ডের মাধ্যমে মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। ম্যানেজিং কমিটি অভিভাবক শিক্ষক এবং ছাত্র-ছাত্রীর সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET