৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামপালে চক্ষু শিবির অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২৫, ০২:৪৩ | 697 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের গ্রামপালে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক পরিবেশবিদ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টা থেকে শুরু হওয়া চক্ষু শিবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পুত্র মোহায়মিনুল ইসলাম তালহা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা অ্যাডভোকেট বোরহান খান, শেখ ফিরোজ কবির, বাবলু ভূইয়া, মল্লিক জিয়াউল হক, কাজী অজিয়ার রহমান, এস এম পলাশ, আলমগীর কবির বাচ্চু, শাহজালাল গাজী, মোহাম্মদ মিরাজ হোসেন, তরিকুল ইসলাম শোভন, তরফদার মোতালেব হোসেন, মোফাজ্জেল হোসেন বাদল, মোহাম্মদ মহিবুল্লাহ শেখসহ স্থানীয় সমাজকর্মী ও জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সকাল থেকে শুরু হওয়া চক্ষু শিবির শেষ হয় সন্ধ্যা ছয়টায়। ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব এর উদ্যোগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর সহযোগীতায় ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাইয়ের জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়।এখানে শুধুমাত্র বাছাইকৃত ছানি রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হইবে।

অনুষ্ঠানে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবা করে মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। সেবামূলক কাজের মধ্য দিয়েই যেন আমার মৃত্যু হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রামপাল মোংলা ও তার আশেপাশের এলাকার ৬ হাজারের অধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসার (অপারেশন) ব্যবস্থা করেছেন। যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET