৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামপালে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম




রামপালে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২৫, ০১:১০ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপালে “বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভাবনা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বেটকাটা মাধ্যমিক বিদ্যালয়ে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ (রামপাল মংলা ফকিরহাট) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বেত কাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বাদশা, কাদির খোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার পাল, কালেখার বেড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত মাঝি, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাতলুব হোসেন, তুলসীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেশ রায়, রামপাল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা খাতুন, রাজনগর নীল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক সরকার সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা ব্যবস্থাকে  ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষকদের উপর নানান চাপ প্রয়োগ করেছে। পাঠ্যপুস্তকের সমালোচিত বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে মৌলিক কিছু কাজ করতে হবে। সে লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের মূল্যায়ন করা হবে। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET