মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদ, মুক্তিযোদ্ধাও রামপাল মংলা (৩)আসনের সর্বস্তরের নাগরিকদের বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন পাকিস্তানিদের হাত থেকে দেশ বিজয়ী হলেও এখনো সমাজের একটি কুচক্রী মহলের কাছে আমরা জিম্মি রয়েছি।
সকল অপশক্তিকে মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রনায়ক এর স্ত্রীকে অবৈধভাবে বন্দী না রাখার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
Please follow and like us:









