১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার উন্নয়নে ভিশন নিয়ে আসছেন বিএনপি নেতা কামাল হোসেন




রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার উন্নয়নে ভিশন নিয়ে আসছেন বিএনপি নেতা কামাল হোসেন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৫, ২১:১৮ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এগিয়ে আসছেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ কামাল হোসেন।

ধলজান গ্রামের এই প্রবাসী নেতা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করলেও তৃণমূল রাজনীতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে দলের দুর্দিনে কারাবন্দী নেতাকর্মীদের আইনি ও আর্থিক সহায়তা থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বলেন, কামাল আমাদের সুখ-দুঃখের অংশীদার। তিনি শুধু রাজনীতির মাঠেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সবসময় পাশে আছেন। বিশেষ করে যারা রাজনৈতিক মামলার কারণে বিপদে পড়েছেন, তাদের পরিবারকে তিনি সার্বিক সহযোগিতা দিয়েছেন।

তাড়াশের তরুণ কর্মী নাসির উদ্দিন বলেন, আমরা প্রবাসে থেকেও দেখেছি, তিনি বিদেশের মাটিতে বিএনপির আন্দোলনকে শক্তিশালী করেছেন। এখন যদি তিনি প্রার্থী হন, আমাদের এলাকায় নতুন দিগন্ত খুলবে।

রায়গঞ্জের এক প্রবীণ বিএনপি সমর্থক আব্দুল হালিম বলেন, তিনি শিক্ষিত, ভদ্র, দলের প্রতি অনুগত এবং আর্থিকভাবে অনেককেই সহায়তা করেন। আমরা চাই তিনি মনোনয়ন পান।

মনোনয়ন প্রত্যাশী মোঃ কামাল হোসেন বলেন, আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমার রাজনৈতিক পথচলা। আগামী দিনে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষকের উন্নয়ন, দুর্নীতি দমন ও অবকাঠামো উন্নয়নে কাজ করে এলাকাকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার উন্নত জীবনব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এলাকায় পরিবর্তন আনতে চাই। তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিলে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET