স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান
বলেছেন,পর পর ২বার লাঙ্গল মার্কায় ভোট দেয়ার অভ্যাসের কারণে বন্দরের
আওয়ামীলীগের সাংগঠনিকভাবে আজকে দুর্বল হয়ে পড়েছে। যে কোন উপায়ে হোক
আমাদেরকে এ ঘাটতি কাটিয়ে উঠতে হবে। জাতীয় পার্টির নেতাদের দাপটে
আওয়ামীলীগের নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারেনা। এইটা কেনো হবে। যেখানে
রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ সেখানে আওয়ামীলীগের নেতা-কর্মীরাই যদি
নির্যাতিত হয় এরচেয়ে লজ্জার কিছু আর নেই। শুক্রবার বিকেলে বন্দর উপজেলার
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সরকারের উন্নয়নের প্রচারণা,মতবিনিময়
সভা ও নৌকা মার্কার পক্ষে গণসংযোগপূর্বক এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান আরো বলেন,বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের
প্রার্থীদেরকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। ৫টি ইউনিয়নের নির্বাচন
নিয়ে যে সহিংশতা আ’লীগ নেতা-কর্মীরা যে লাঞ্চনা-বঞ্চণার কথা জননেত্রী শেখ
হাসিনার জানা আছে। এবার আর ছাড় দেয়া যাবেনা। আওয়ামীলীগ নেতা নূর
মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু,সাবেক যুগ্ম সম্পাদক
আবদুল্লাহ বাবু,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আক্তার
হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওবায়েদউল্লাহ,কলাগাছিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬
নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মাসুদা মেম্বার,আওয়ামীলীগ নেতা পীর
মোহাম্মদ,মোঃ স্বপন,মোঃ টিপু,মোঃ আমির হোসেন আমু,মোঃ সেরু মিয়া,মোঃ
সানাউল্লাহ,মোঃ সোহান,মোবারক হোসেন,মোঃ নাছির,মোঃ শামীম,মোঃ মুকুল,মোঃ
আশরাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শরীফুল ইসলাম।









