২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রূপগঞ্জে নির্মাণ সামগ্রী লুট, থানায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৩, ১৭:২৩ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণকালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গতকাল শনিবার সকালে উপজেলার মধুখালী এলাকার আনিস আলীর ছেলে রাকিবুল হাসান মিঠু, জামান মিয়ার ছেলে শাহীন মিয়া, মমিন মিয়ার ছেলে হাবিব, কাঞ্চন পৌরসভার কেন্দুয়া জেলেপাড়ার আশ্রাব আলীর ছেলে সজিবসহ আরও ৪-৫জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় জমির মালিক মধুখালী এলাকার আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেনকে পিটিয়ে মারাÍক জখম করে। পরে হামলাকারীরা জমিতে থাকা সিমেন্ট, রড, ইট ভটভটিযোগে লুটপাট করে নিয়ে যায়। মোশারফ হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত মোশারফ হোসেন জানান, কয়েকদিন ধরে রাকিবুল হাসান মিঠু বাহিনী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করতে গেলে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা মারধর করে নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ব্যাপারে মোশারফ হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি রাকিবুল হাসান মিঠু ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET