, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রোজা রেখেও কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ




রোজা রেখেও কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:৫০ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোনাগাজীতে রোজা রেখেও কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের কৃষক মোহাম্মদ বাবুলের ৮৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংগঠন সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর এমরানের ৪০ জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। এসময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শেষে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়া হবে বলে জানান তারা।

আবদুল মোতালেব চৌধুরী রবিন জানিয়েছেন, করোনায় মানুষের সব ধরনের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা ৬ষ্ঠ দিনের মতো ধান কাটতে নেমেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET