১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




লক্ষ্মীপুরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ২১:৩৯ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরে রাস্তার পাশে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার দিনব্যাপি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে খালের ওপর গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সোমবার সকাল থেকে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে, সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET