১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন – নুজহাত ইয়াসমিন




লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন – নুজহাত ইয়াসমিন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২৫, ২১:২৩ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের বেশরগাতী এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও তার কার্যক্রম ঘুরে দেখে তিনি এ মন্তব্য করেন।

ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রত্যেক শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে স্বাস্থ্যসেবা প্রদান করেন। দুপুরে মেডিকেল ক্যাম্প ও বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) পরিদর্শন করেন নুজহাত ইয়াসমিন। এরপর মডেল মসজিদ, বৃদ্ধ নিবাস ও এতিমখানা, রকেট স্পোটিং ক্লাব, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরী ইত্যাদি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

নুজহাত ইয়াসমিন বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন ও BeSTI স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছেন দেশবাসীর কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম দ্বারা উপকৃত হচ্ছে এ অঞ্চলের মানুষ এই জেলার মানুষ তথা সারা দেশের মানুষ। এই ফাউন্ডেশন থেকে এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি ফাউন্ডেশনের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নয়ন জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ মশিউর রহমান, সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.  ফরিদুল ইসলাম, বিএনপি নেতা শরীফ মোস্তফাজামান লিটু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET