বাগেরহাটে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের কোন বিকল্প নাই। আমরা ধন্য যে তার মত একজন লোক আমাদের অভিভাবক। তিনি আমাদের গর্ব। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের সেবা করে চলেছেন। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে জেলখানায় আটক বিএনপি নেতাকর্মীদের জামিনে মুক্ত করিয়েছেন। তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ অঞ্চলের হাজার হাজার মানুষের চোখে দৃষ্টি দান করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনের এমপি হিসেবে দেখতে চান তাকে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রামপাল উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এসব কথা বলেন। শ্রমিক নেতা মারুক বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ (রামপাল মংলা ফকিরহাট) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম, যুবনেতা মল্লিক জিয়াউল হক, ছাত্রনেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, শ্রমিক দলের কামরুজ্জামান টুকু, মোঃ হাসান, হাবিবুর রহমান, ফয়সাল মোল্লা, মাহাবুর রহমান, জাকির শেখ, মারুফ শেখ, হারুন শেখ, কাশেম শেখ, আশরাফ শেখ সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।









