২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




লালমনিরহাটে মানবাধিকার দিবস পালিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ২০:২৮ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মানবাধিকার দিবস পালিত হয় । মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর । বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান ,উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর বিধূ ভ’ষণ রায় ,বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির সাধারন সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
এদিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা লালমনিরহাট জেলা শাখার আয়োজনে দুপুরে বিসিক শিল্পনগরী থেকে এক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশনমোড়ে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্ঠা আব্দুস সালাম বকুল, সামসুল আলম প্রমুখ । সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বাবু ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET