৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত




শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জুন ২৯ ২০২৫, ০৪:১৭ | 708 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেল ৪ টায় বীরগাঁও বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এ কর্মীসভায় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।

আনছার উদ্দিন বলেন, যারা দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ করে-তাদের কমিটিতে কোনো স্থান নেই। আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নিয়ে এখন বিএনপিতে ঢোকার চেষ্টা করলে তারা মুখ থুবড়ে পড়বে। তৃণমূল নেতাকর্মীরাই ভোট ও মতামতের ভিত্তিতে কমিটি গড়বে। কোনো দালাল ঢুকলে তাৎক্ষণিক জানাবেন, আমরা তাকে বের করে দেবো।

তিনি আরও বলেন”স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তখন শান্তিগঞ্জের কিছু সাহসী নেতাকর্মী পাঁচ-ছয় জন মিলে মিছিল করতেন। তারা হামলা-মামলা, জেল-জুলুম সহ্য করেছেন। আজ তাদের মূল্যায়নের সময় এসেছে। আগামী বিএনপি নেতৃত্বে শুধু ত্যাগীদেরই স্থান হবে। যারা ৫ আগস্টের পরে নেতা হয়েছেন, তারা কেউ এই কমিটিতে আসতে পারবেন না।

কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি বলেন খালেদা জিয়া দেশ থেকে পালাননি, হাসিনার সাথে আপস করেননি। তিনি কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। তারেক রহমান নির্যাতিত হয়েছেন, খোকোর লাশ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন “যারা বিএনপিতে ছিলেন না, তারা নতুন কমিটিতে স্থান পাবে না। যারা সত্যিকার ত্যাগ করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন- তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন এটিএম হেলাল ও মুজাহিদ উদ্দিন – সদস্য, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি, এমদাদুল হক স্বপন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবদল, সিহাব খান সহ-সভাপতি, সিলেট মহানগর ছাত্রদল, আওলাদ হোসেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা তোফায়েল আহমদ, মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জুনু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সায়েখুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, জেলা যুবদল নেতা আবদুস সালাম,উপজেলা যুবদল নেতা সাইরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, নূরুল ইসলাম, মোশাহিদ আলী,পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল,

পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির নেতা শিপাউর রহমান, সাব্বির আহমদ, মহিবুর রহমান মবু, মইনুল ইসলাম, শওকত নূর, মাহবুব খান, সইদুর রহমান, দোলেন আহমদ, ফমরুল হোসেন, আবদুল হান্নান, হরমুজ আলী, গোলাম ইজদানী, ধন মিয়া, কুতুব উদ্দিন, রওশন আলী, আছমাউর রহমান, নজরুল ইসলাম, আবু সুফিয়ান, রাহুজ্জামান রাজু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET