যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শাথানার পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে লক্ষনপুর
আটক আসামীরা হলেন,যশোরের বেনাপোল পোর্টথানা রঘুনাথপুর গ্রামের মৃত গোরাম রহমানের ছেলে আলম শেখ (৩৮) ও সাজেদ আলীর ছেলে লাল্টু মোড়ল (৩৫), উয়ভ থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
পলাতক আসামীঃ ১। মোঃ হাবিবুল্লাহ হাববুল্লাহ (৩০), পিতা-মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ সামাজুল টেন্ডেল (২৮), পিতা-মৃত রিয়াজুল মল্লিক, উভয় সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
গোড় পাড়া পুলিশ ক্যাম্পের কর্মরত এসআই সালাউদ্দিন খান জানান,শার্শা থানাধীন লক্ষনপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, শার্শা থানাধীন দূর্গাপুর গ্রাম হইতে বহিলাপোতা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে। প্রাপ্ত তথ্য মতে লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের দক্ষিনে বিদ্যুতের খুটির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে চারজন ব্যক্তি কাধে বস্তা সহ পায়ে হেটে আসতে দেখে থামার সংকেত দেওয়া হলে পুলিশের পোষাক পরিহিত উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিগণ দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী আলম শেখ ও লাল্টু মোড়ল দ্বয়কে তাদের নিজ কাধে বহন করা অবস্থায় মোট ২টি বস্তা সহ আটক করা হয়। অপর দুইজন আসামী তাদের কাধে থাকা ২টি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষী সহ অনেকের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের কাধে থাকা লাল-হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় ৮ প্যাকেট গাঁজা, ও পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া লাল-হলুদ রংয়ের ২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় ২৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আকিকুল ইসলাম জানান,আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us:








