১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শার্শায় ১কোটি বিশ লক্ষ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৪ ২০২৫, ২১:৫৩ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৫মে)দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। আটককারীর দেহ তল্লাশী চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।
নাভারন সার্কেলের  সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET