, , ,

শিরোনামঃ-




শার্শার সীমান্তে অবৈধ ভারতে প্রবেশ ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ১৮:১০ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভারতে প্রবেশকালে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর নিকট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানার বিষম্মউদ্দি গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭),নড়াইল জেলা সদরের বনখই লক্ষ্মীখালী গ্রামের মৃত বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শ্মশান শিকদারের ছেলে রুপালি বিশ্বাস(২৫),দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস(১৭) এবং দোলন বিশ্বাসের আর এক ছেলে অমৃত বিশ্বাস (১৫)।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপি’রকর্মরত হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সিমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET