১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শার্শায় সাংবাদিক হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৮:৩৫ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:- যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে স্থানীয় সাংবাদিক
জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিককে (৪০) আটক করেছে পুলিশ। এ
সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শার্শার কাশিপুর বাজার থেকে
গোড়পাড়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

তিনি শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে ও যশোর
থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম
আসামি। এছাড়া রাজু মল্লিকের নামে হত্যা ও মাদকসহ প্রায় ১০ মামলা রয়েছে।

পুলিশ জানায়, তাদের কাছে সংবাদ আসে সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার
পলাতক আসামি রাজু গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে
তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা পাওয়া যায়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান আটকের বিষয়টি
নিশ্চিত করে জানান, দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তারা সাংবাদিক
জামালকে হত্যার হুমকি দেয়। এতে জামাল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের এক সপ্তাহের মধ্যে ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে সাংবাদিক
জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন
চোরাকারবারিরা। এ ঘটনার পরের দিন জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায়
মামলা দায়ের করেন। রাজু এ মামলার অন্যতম পলাতক আসামি ছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET