, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শাস্তির বদলে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সেনাবাহিনী সিরাজগঞ্জে ব্রিগেডিয়ার জেনারেল-বাহাউদ্দিন




শাস্তির বদলে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সেনাবাহিনী সিরাজগঞ্জে ব্রিগেডিয়ার জেনারেল-বাহাউদ্দিন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ১৬:১২ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনে আগে থেকে মানুষ বের হচ্ছে কম। বগুড়া সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেন, লকডাউন মানাতে শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী। মানুষকে ব্যক্তিগতভাবে সচেতন করতে কাজ করছে সেনাবাহিনীর পেট্টোল টিম।

সোমবার (৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শাস্তির পরিবর্তে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি । ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ব্যক্তি বিশেষের কাছে সেটা পৌঁছে দেবো।

লে. কর্ণেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম জানান, মূল সড়কের তুলনায় অলি গলিতে সাধারণ মানুষের চলাচল বেশি। তবে গতবারের তুলনায় এবার মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা কম।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, সরকারের সিদ্ধান্তকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। নির্দেশনা মেনে ঘর থেকে কম বের হচ্ছে। তারপরও যারা আইন মানছে না তাদেরকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মাধ্যমে আইনের আওতায় আনছি।

পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে জরিমানা করা হচ্ছে।

এর আগে বাজার স্টেশন এলাকায় দেখা যায় সেনাবাহিনীর একটি দল সড়কে চলাচলকারীদের চেকপোস্ট বসিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে জিজ্ঞাসাবাদ করছে। চলাচলকারী মানুষকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন । প্রায় আধাঘণ্টা স্থায়ী এই চেকপোস্টে রাস্তা দিয়ে চলাচলকারী কাউকে কোনো শাস্তি দিতে দেখা যায়নি তাদের। শাস্তির পরিবর্তে সচেতনতা বৃদ্ধিতে পথচারীদের বুঝিয়েছেন তারা।
বাজার স্টেশন মোড়ে চারভাগে ভাগ হয়ে সড়কে দাঁড়ায় সেনাবাহিনীর সদস্যরা। চলাচলকারী প্রতিটি গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়। এ সময় মাস্ক না পরে চলাচল করছে এমন কয়েকজনকে পাওয়া যায়। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারায় তাদের সামনে যেতে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET