৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শাহজাদপুরে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০১৮, ১৯:৪১ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জহির রায়হান-সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চল গালা ইউনিয়নে জামাত আলী (২০) নামের এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বেড়াখোলা গ্রামের একটি ডোবার কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাত আলী গালা ইউনিয়নের বেড়াখোলা গ্রামের বিশা মোল্লার ছেলে এবং স্থানীয় বাজারের চা দোকানদার।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, রোববার রাতে নিখোঁজ হয় জামাত আলী। পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয় একটি ডোবায় কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। বেলা ১২টার দিকে জামাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যাকান্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET