৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান




শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৫, ০০:৩৫ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জ শালবন কমিউনিটি মিলনায়তনে ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এসএসসি ও এইচএসসি সমমান ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

জেলা শিক্ষা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান।

এসময় সব কিছু তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন সহ অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজিব চক্রবর্তী, দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ ফরহাদ আলী, জামিলা সিদ্দীকা বর্ষা প্রমুখ।

এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভা শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET