১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় রোগীকে ঢাকায় নিতে একমাত্র ভরসা উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’র এ্যাম্বুলেন্স




শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় রোগীকে ঢাকায় নিতে একমাত্র ভরসা উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’র এ্যাম্বুলেন্স

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ০১:৩৩ | 1131 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছয়দিন যাবত নিলুফা আক্তার (৩৮) নামক ছাগলনাইয়ার একজন মহিলা জ্বরে ভোগছিলেন। সাথে রয়েছে শ্বাসকষ্ট । শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত রবিবার সকালে রোগীকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে অক্সিজেন সেবাসহ সিকিৎসা সেবা প্রদান করা হয়। সোমবার (১৩ জুলাই) হঠাৎ নিলুফা আক্তার’র শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় ছাগলনাইয়া হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে দ্রুত রাজধানীর শেখ রাসেল হসপিটালে রেফার করেন। তাত্ক্ষণিক রোগী নিয়ে ঢাকায় যেতে প্রয়োজন এ্যাম্বুলেন্স। তবে সময়মতো এ্যাম্বুলেন্স’র ব্যবস্থা করতে পারছিলোনা রোগীর স্বজনরা। এসময় রোগীর স্বামী পৌর এলাকার মধ্যম মটুয়া অন্তি মিয়াজী বাড়ী (মতিন ডেকোরেটর’র সত্ত্বাধিকারী) আবদুল মতিন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীকে বিষয়টি জানালে তিনি সাথে সাথে পাঠিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’র এ্যাম্বুলেন্সটি। উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম’র এ্যাম্বুলেন্সটি রাতেই রোগীকে নিয়ে ঢাকায় পৌছায় এবং বর্তমান নিলুফা আক্তার সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রোগীর স্বজনরা। ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র এমন মানবিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিলুফা আক্তারের পরিবার।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET