গাজীপুরের শ্রীপুরের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটাগুলোকে ২০লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে মেসার্স কেবিএম ব্রিকসকে ৪লাখ টাকা, এলবিএম ব্রিকস-১এ ৪লাখ টাকা, এলবিএম ব্রিকস-২ এ ৪লাখ টাকা, এবিএম ব্রিকসকে ৪লাখ টাকা, মদিনা ব্রিকসকে ৪লাখ টাকা করে জরিমানা করা হয়। এসময় অবৈধ ভাবে পরিচালনা করার অভিযোগে এসব ভাটাগুলোকে গুড়িয়ে দেয়া হয়।
Please follow and like us:








