, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত




শ্রীপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ০০:০৩ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,গাজীপুর.প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুর ও মাওনা চৌরাস্তায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর খুনী মোস্তাক অনুসারীদের নৈরাজ্যের বিরুদ্ধে রোববার এ কর্মসুচীতে জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। রোববার বেলা সাড়ে ১১টায় একটি মিছিল শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণশেষে শ্রীপুর রেলগেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাফি উদ্দিন মোড়ল, সদস্য আব্দুল লতিফ, উপ জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহ তাব উদ্দিন, জেলা আ.লীগের সাংষ্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর হিমু, আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা, শ্রমিকলীগ নেতা আরজু সরকার প্রমূখ। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মাসুদ আলম ভাঙ্গী, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা ইউ সুফ কাজী, পৌর আ.লীগ নেতা মাহবুবুর রহমান প্রমূখ।বক্তারা বলেন, গত ত্রিশ বছর মোস্তাক অনুসারীরা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পরিচয়ে শ্রীপুরে নৈরাজ্য চালিয়েছে। ভবিষ্যতে শ্রীপু রের মানুষ তাদের সকল প্রকার নৈরাজ্য প্রতিহত করবে। অপরদিকে, অনুরূপ আরেকটি মিছিল বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET