গাজীপুরের শ্রীপুরে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২১৬ টি টিকাদান কেন্দ্রে ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মইনুল হক খান। এবার উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৫ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন “এ”প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
Please follow and like us:








