গাজীপুরের শ্রীপুর উপজেলা পলাশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সাড়ে চারশত হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করেন । সোমবার সন্ধ্যায় ফুলেল মালা দিয়ে তাদের বরণ করে নেন গাজীপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু । প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারী জমিতে অনেককে বাড়ি তৈরী করে দেয়া হয়েছে, কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোন আদিবাসীদের একটি ঘরও তৈরী করে দেয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামীলীগ না করলে চাকুরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না ।










