১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সহ পাঁচ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান। 




শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সহ পাঁচ শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান। 

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৫, ২১:২৮ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ সহ পাঁচ শতাধিক কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বুৃধবার (২৬ নভেম্বর) জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন,“নির্যাতিত মানুষের দল বিএনপি। একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি সেটা খুব শিগগিরই দেখতে পারবেন।”

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ এনামুল হক মনি আহবায়ক।প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল মোতালেব। মোঃ খাইরুল কবির মণ্ডল আজাদ, সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপিএ ছাড়া আরও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার,মোঃ মোক্তারুল করিম মোড়ল শামীম,এস.এম. মাহ্ফুল হাসান হান্নান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET