৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত




দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৪ ২০২৬, ২২:০৫ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর শহরের উওর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে ৪ মে সোমবার সকালে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মোঃ হাফিজুল কাদের লাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ১৬১ বছরের ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় আমাদের দিনাজপুর জেলাবাসীর গর্ব। স্থানীয় এলাকা ও এর আশেপাশের সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা এখানে হোমিও চিকিৎসাসেবা নিয়ে থাকন। তিনি বলেন, আমি মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পাশে থেকে এর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

হোমিও চিকিৎসালয় কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডাঃ ইলিয়াস আলী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET