, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন 




শ্রীপুরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন 

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২২, ১৯:২৩ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের দাবীতে মানববন্ধন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল
হোসেন সরকার। পাশাপাশি তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নৌকা সর্মথক প্রার্থীর অফিস ভাংচুরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গতকাল রোববার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বরমী বাজার জনতার মোড়ে
এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ
করেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিক আনোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে ভোটারদের উপর চাপ প্রয়োগ করা, হুমকি প্রদানসহ আচরণবিধি লংঘনের অভিযোগ করেন। এসময় সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সরকার অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আশাবাদী শতভাগ নিশ্চিত সুষ্ঠ নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। এতে নৌকার প্রার্থী নানাভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।
এ ছাড়া আনোয়ার হোসেন সরকারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের
হুমকি, মারধর এমনকি হামলা করে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি সাধারণ ভোটাররাও সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত। তিনি প্রশাসন ও সাংবাদিক ভাইদের প্রতি সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET