১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে সেনাবাহিনীর বিনামূল্যে পশু চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ




শ্রীপুরে সেনাবাহিনীর বিনামূল্যে পশু চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০১৮, ১৮:৩৫ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চল কর্তৃক প্রান্তিক কৃষকের গবাদি পশুর চিকিৎসার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সারা দিন ব্যাপী বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠান উদ্বোধন করেন সাভার ক্যান্টনমেন্টের কর্নেল (এডমিন) মো: খালেকুজ্জামান পিএসসিএ। এ ছাড়া ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সভার ক্যান্টনমেন্টের কর্নেল মো: আজিজুল করিম, লেফটেন্যান্ট কর্নেল পলাশ কুমার ভট্রাচার্য্য, লেফটেন্যান্ট কর্নেল মোঃ রেজাউল করিম পিএসসি, ক্যাপ্টেন পিয়াস কুমার ঘোষ। শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল জালিল,শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ প্রমুখ। কাম্পেইনে স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, নিয়মিত শীতকালীন মহড়ায় আমরা জনসেবামূলক কিছু কাজ করে থাকি। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা গবাদি প্রাণী ও হাঁস-মুরগির চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। এছাড়া ক্যাম্পে কৃষকদের গরু লালন পালন এবং খামারি তৈরিতে উৎসাহিত করা, গরু মোটাতাজাকরণ, গরুর উন্নত জাতের ঘাস উৎপাদনে পরামর্শ, কৃমিনাশক ঔষধ ও টিকা প্রদান করা হয়। ক্যাম্পের সেনাবাহিনীর নিজস্ব ও স্থানীয় প্রাণী চিকিৎক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। এই আয়োজনটি সাধারণ কৃষদের গবাদি পশু লালন-পালন ও খামার ব্যবস্থাপনা প্রশিক্ষনের জন্য করা হয়েছে। এ ছাড়া কৃষকের পশু-পাখির জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা ও ঔষধ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET