শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন পরিচালনা কমিটির সভাপতি শ্রী রতন দে’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ বাসফোরের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী ভজন চন্দ্র দে, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা শেখ সেলিম প্রমূখ।
শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী উত্তম বণিক বলেন, দুনিয়াবী লোভ-লালসা ভুলে প্রভুর প্রেমানন্দে নিজেকে বিলিয়ে দেওয়ার বাসনা থেকেই এ আয়োজন করা হয়।
শ্রী হরি নারায়ন চৌহান বলেন, এ আয়োজন ৫ম বর্ষীয় আয়োজন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে প্রভুর গুণকীর্ত্তন করতে উপজেলা ও এর বাইরের সকল ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠানে যোগ দেন।
কমিটির কোষাধ্যক্ষ শ্রী প্রকাশ বাসফোর বলেন, এ আয়োজন সকল শ্রেণী পেশার মানুষকে মানবতার ছায়াতলে একত্রিত হতে প্রেরণা যুগিয়েছে।









