৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠিত 




ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠিত 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২৫, ২৩:১২ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি ব্যাচের বিদায় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা বারোটায় কলেজ মিলনায়তনে কলেজের সভাপতি সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আনসার উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, কে জে এস পি ইউ রাজাপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা চাকলাদার হাসিবুর রহমান, হারুন শেখ, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, মোতালেব হাওলাদার, হাওলাদার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল কালাম, শেখ হায়দার আলী, শেখ আনিসুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,  স্থানীয় গণ্যমান্য, অভিভাবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মুনীম,
প্রধান অতিথির বক্তব্যে ফকির তারিকুল ইসলাম বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কলেজটি দাঁড়িয়ে রয়েছে। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের কোন নেতা এই প্রতিষ্ঠানে পা রাখেনি। কলেজটির উন্নয়নে কোন বরাদ্দ দেয়নি। কলেজ প্রতিষ্ঠা লগ্নে যারা ছিল তাদের অনেকেই আজ পৃথিবীতে নাই অনেকে অসুস্থ। আমরাও থাকবো না কিন্তু কলেজটিকে আমরা একটি মানসম্মত কলেজ হিসেবে প্রতিষ্ঠা করে যেতে চাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ বসবাস করছি। আমরা চাই বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে। এই কলেজের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। সকল শিক্ষার্থীদের শিক্ষাই মনোনিবেশ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান প্রধান অতিথি ফকির তারিকুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বারাকপুর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেদায়েত আলী জিহাদী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET