২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জেরে ডুমুরিয়ার বিএনপি নেতা ইসরাফিল গাজী বহিষ্কৃত




সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জেরে ডুমুরিয়ার বিএনপি নেতা ইসরাফিল গাজী বহিষ্কৃত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২৬, ২০:২৮ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় খুলনার ডুমুরিয়া উপজেলাধীন শোভনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাফিল গাজীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সংসদ বরাবর আবেদন জানিয়েছে খুলনা জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। ঘোষ রোডের কার্যালয় থেকে ইস্যুকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার (ইসরাফিল গাজী) বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট তথ্যাদি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৃহীত এই সাংগঠনিক ব্যবস্থার অনুলিপি ইতিমধ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং শোভনা ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET