৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সংসদীয় আসন বাগেরহাট ১, মনোনয়ন পেলে আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।




সংসদীয় আসন বাগেরহাট ১, মনোনয়ন পেলে আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২৫, ১৮:২১ | 657 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই সাথে নানান কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে প্রার্থীর কাছ থেকে দেওয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। দীর্ঘদিন পরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিবে এমন আশায় দিন গুনছে সবাই। চায়ের টেবিলে আলোচনা সমালোচনার ঝড় বইছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে।

বাগেরহাট ১ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। যিনি বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তারই চাচাতো ভাই দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা শেখ হেলালের সাথে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ উঠান বৈঠক এবং তারেক রহমানের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিএনপি’র বার্তা পৌঁছে দিচ্ছেন এডভোকেটশেক ওয়াহিদুজ্জামান দ্বীপু।

সরে জমিনে ঘুরে জানা গেছে, উন্নয়ন বঞ্চিত ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারি এলাকার বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগণ চাচ্ছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ধানের শীষের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করুক। ধানের শীষের মনোনয় প্রত্যাশী অন্যান্য প্রার্থীদের তুলনায় সে অনেক এগিয়ে রয়েছে। বিগত দিনে হাসিনা সরকার বিরোধী ঢাকা খুলনা ও বাগেরহাটের সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। নেতাকর্মীদের পাশে রয়েছেন। আইনি সহায়তা সহ বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে রয়েছেন। তিনি বেশ কয়েকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন।

একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপুর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সনাতনীদের পূজা পার্বণে নিরাপত্তার পাশাপাশি তাদের উৎসাহ যোগান। সংসদীয় আসনের সনাতনী ভোটারেরা ক্লিন ইমেজের এই নেতার উপর আস্থা রেখেছেন। এবারের নির্বাচনে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর মাধ্যমেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তারা।

গণমাধ্যম কর্মীদের সাথে কথা হলে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। সার্বক্ষণিক বিএনপি নেতাকর্মী ও এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এলাকায় কর্মমূখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারন মানুষর দুঃখ, কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সর্বোপরি সংসদীয় আসন বাগেরহাট ১ এ মনোনয়ন পেলে আসনটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান বলে জানান অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET