, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা




সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৩, ১৮:৩৭ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।
নগরীর রেলওয়ে ভাংড়ি পট্টি হতে ভদ্রা স্মৃতি অম্লান চত্বর, ভদ্রা ১নং রোড, কাদিরগঞ্জ গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর, ঘোষপাড়া মোড়, মেডিকেল গেট, বিভাগীয় গণগ্রন্থাগার, লক্ষ্মীপুর মোড়, ঐতিহ্যচত্বর পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
উল্লেখ্য, অভিযানে জব্দকৃত বিভিন্ন মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET