ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তী উপলক্ষ্যে গুইমারাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী শান্তি মেলার শেষ দিনে মঙ্গলবার ৫উপজেলার কয়েক হাজার দর্শকের মন মাতালেন চ্যানাল আই সেরা কন্ঠের তারকা,কন্ঠ শিল্পী বাঁধন সরকার পূজা।সন্ধ্যায় গুইমারা আর্মি ষ্টেডিয়ামে আয়োজিত শান্তি কনসার্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।এসময় তিনি বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে আজ শান্তির সুবাতাস বইছে। উন্নয়ন,অগ্রযাত্রায় পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও শান্তির এ ধারা অব্যহত রেখে অচিরেই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্য গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারাল মোহাম্মদ শাহরিয়ার জামান,খাগড়াছড়ি জলা প্রশাসক প্রতাপ চদ্র বিশ্বাস,চট্টগ্রাম দক্ষিন পূর্ব রিজিয়নর ডিপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ মতিউর রহমান,ডিজিএফআই খাগড়াছড়ি কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন,গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল হাই, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরাজ নিকোশিয়ার,লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহাংগীর আলম,গুইমারা উপজলা নির্বাহী অফিসার তুষার আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলন।এছাড়াও সামরিক-বেসামরিক পদস্থর কর্মকর্তাও তাদর পরিবারবর্গ, জনপ্রতিনিধি’সহ বিভিন উপজেলা থেকে আগত কয়েক হাজার পাহাড়ী-বাঙ্গালী দর্শক উপস্থিত ছিলন।
অনুষ্টান শুরুতেই সেনা সদস্যদের পাশাপাশি উপজাতীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর নৃত্য পাহাড়ের ঐতিহ্য তুলে ধরা হয়।সবশেষ খ্যাতিমান তারকা শিল্পী বাঁধন সরকার পূজার গান মাতিয়ে তুলে পুরা আর্মি ষ্টেডিয়াম।এর আগে আতসবাজির ঝলকানিতে মুখরিত হয়ে উঠে মেলার মাঠ।সুরে,গায়কীতে সেনাবাহিনী,বিজিবি,আনছার ব্যাটালিয়ন,পুলিশ,সাংবাদিক,জনপ্রতিনিধি,প্রশাসনের লোকজন,পাহাড়ী-বাঙ্গালীহাজার-হাজার শ্রোতাকে মুগ্ধ করেছে তাঁর কন্ঠে গাওয়া গান।এ আয়োজনগুইমারাসহ পার্বত্যবাসীর মধ্যে শান্তি ও সম্প্রীতির ভীত আরো মজবুত করবে বলে মনে করেন সুধীজনেরা।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









