মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০ টার সময় থানার বনবাড়িয়া গ্রামের আবাসন প্রকল্পে এই জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ৬৫ উল্লাপাড়া ৪ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী এম আকবর আলী। এসময় তিনি গরীব, অসহায় ও দুস্থদের মাঝে পুরাতন ঘর-বাড়ি মেরামত করার জন্য নগদ ৪১০ পিস চালের ও বেড়ার ঢেউ টিন নিজ অর্থায়নে ১১০ পরিবারের মাঝে বিলিয়ে দেয়। এবং তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আপনাদের দোয়ায় আমি ধানের শীষের প্রতীকে নির্বাচন করব। আপনারা সবাই ভোট দিবেন,যদি আমি আপনাদের ভোটে এমপি হয় তাহলে রঙিন টিন দিয়ে পুরো আবাসন প্রকল্পের কাজ করে দিবো।পাশাপাশি দুজন শিক্ষিত যুবককে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দিয়ে দিবো।
উক্ত জনসভায় বনবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশরাফ চাঁদের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আল -মামুন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,থানা বিএনপির সহ সভাপতি আনজির খন্দকার,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আমবিয়া,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান,যুগ্ন আহ্বায়ক তারেক মাহমুদ তারিফ,মোক্তার, আল-আমিন,মনিরুল ইসলাম প্রমুখ সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্র বিন্দু।
Please follow and like us:










